বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ২ যুবকের, গুরুতর আহত ১
জব্বলপুর, ২২ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের জব্বলপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে এবং আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ধন্বন্তরি নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আধারতাল মহারাজপুরের বাসিন্দা
জবলপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত দুই , আহত এক


জব্বলপুর, ২২ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের জব্বলপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে এবং আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ধন্বন্তরি নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আধারতাল মহারাজপুরের বাসিন্দা গণেশ প্রসাদ কুমার তাঁর ছেলে শুভম কুমারকে নিয়ে একটি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য ধন্বন্তরি নগরে এসেছিলেন। সেই সময় রাস্তার ধারে কিছুক্ষণ থেমে ছিলেন তাঁরা। অভিযোগ, ঠিক তখনই একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাড়িটি উল্টে গিয়ে বাইক আরোহীদের উপরেই পড়ে।

ঘটনায় গণেশ প্রসাদ কুমার এবং অপর এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত শুভম কুমারকে দ্রুত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃত দ্বিতীয় যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং চালক মত্ত অবস্থায় ছিলেন, যার জেরে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে এই দাবি নিশ্চিত করা হয়নি।

দুর্ঘটনার পর স্থানীয় মানুষ অভিযুক্ত চালককে ধরে পুলিশের হাতে তুলে দেন। গড়হা থানার পুলিশ অভিযুক্ত কিশন চৌধুরীকে আটক করে মেডিক্যাল পরীক্ষা করিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande