
নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠানের সময় পরিবর্তিত হয়েছে। ২৫ এপ্রিল অর্থাৎ আগামী শনিবার থেকে সকাল ৭টা ৩০ মিনিটের পরিবর্তে সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানা গেছে, এই পরিবর্তনটি ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর (পিবিজি) একটি নতুন দল পুরনো দলের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে। এই অনুষ্ঠানটি প্রতি শনিবার রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই সপ্তাহ থেকে এর সময় সকাল ৭:৩০ মিনিটের পরিবর্তে করে সকাল ৮:৩০ করা হয়েছে। উল্লেখ্য, এই অনুষ্ঠানটি পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ