মমতাকে ফোন কেজরিওয়ালের, দিলেন সংহতির বার্তা
নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনী পরিস্থিতি নিয়ে কথা বললেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, এইমাত্র ফোনে মমতা দিদির সঙ্গে কথা বললাম। তাঁর প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন ব্যক্ত করেছ
অরবিন্দ কেজরিওয়াল


নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনী পরিস্থিতি নিয়ে কথা বললেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, এইমাত্র ফোনে মমতা দিদির সঙ্গে কথা বললাম। তাঁর প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন ব্যক্ত করেছি। তিনি বর্তমানে অন্যতম কঠিন এক লড়াই লড়ছেন, যা ভারতীয় গণতন্ত্রের জন্যও অন্যতম গুরুত্বপূর্ণ একটি লড়াই। সিইসি-সহ সমস্ত প্রতিষ্ঠানের অপব্যবহার করা সত্ত্বেও, মোদীজি শেষমেশ পরাজিতই হবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande