হাবড়ার সভা থেকে তৃণমূলকে নিশানা অমিত শাহের
হাবড়া, ২২ এপ্রিল (হি.স.): দমদম উত্তরের সভা শেষ করে বুধবার অমিত শাহ পৌঁছন হাবড়ায়। সেখানে তিনি বলেন, পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত করার জন্য ভোট দিন। আমি কথা দিয়ে যাচ্ছি, শুধু পশ্চিমবঙ্গ থেকে নয়, অনুপ্রবেশকারীদের গোটা দেশ থেকে বেছে বেছে
অমিত শাহ


হাবড়া, ২২ এপ্রিল (হি.স.): দমদম উত্তরের সভা শেষ করে বুধবার অমিত শাহ পৌঁছন হাবড়ায়। সেখানে তিনি বলেন, পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত করার জন্য ভোট দিন। আমি কথা দিয়ে যাচ্ছি, শুধু পশ্চিমবঙ্গ থেকে নয়, অনুপ্রবেশকারীদের গোটা দেশ থেকে বেছে বেছে তাড়াবে বিজেপি। অনুপ্রবেশকারীরা আমাদের পশ্চিমবঙ্গের তরুণদের চাকরি খাচ্ছে। গরিবদের রেশন খাচ্ছে অনুপ্রবেশকারীরা। দেশের সুরক্ষার উপরও প্রশ্ন তুলে দিচ্ছে অনুপ্রবেশকারীরা। বিজেপির সরকার গড়ে দিন। অনুপ্রবেশকারীদের পালানো শুরু হয়ে যাবে। তিনি বলেন, মমতার গুন্ডাদের ভয় পাবেন না। আমি হাবড়ায় দিদির গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখ ঘরের বাইরে বেরোবেন না। না হলে ৫ তারিখ উল্টো করে শায়েস্তা করব। অনেক হয়েছে। এখন পশ্চিমবঙ্গের ভোটারদের কেউ ভয় দেখাতে পারবেন না। শাহ বলেন, দিদি আমার কথা শুনে নিন। ৫ তারিখের পর বিজেপির সরকার আসবে। আপনার গুন্ডাদের বলবেন, নিজেদের এক্তিয়ারে থাকতে। না হলে ৫ তারিখের পর আমরা ঠিকঠাক হিসাবনিকেশ করে নেব।

অমিত শাহ বলেন, বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় এসেছে মহিলাদের সুরক্ষার কথা ভেবেছে। আপনারা বিজেপির সরকার গড়ে দিন, প্রত্যেক দিদির অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা পাঠাব আমরা। তরুণদের প্রতি বছর ১ লক্ষ চাকরি দেওয়া হবে। বাড়ি বসে নিয়োগপত্র পাবেন, এমন ভাবে কাজ করবে বিজেপি। শাহ বলেন, সবচেয়ে বড় সমস্যা বেকারত্বের। যে সব প্রতিষ্ঠান মমতার সিন্ডিকেটের জন্য বাইরে চলে গিয়েছে, সেই সব প্রতিষ্ঠানকে আবার পশ্চিমবঙ্গে চালু করবে বিজেপি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande