তুঙ্গনাথ ধামের দ্বারোদ্ঘাটন, ভক্তদের ঢল রুদ্রপ্রয়াগে
রুদ্রপ্রয়াগ, ২২ এপ্রিল (হি.স.): ভক্তি ও আস্থার আবহে পঞ্চকেদারের অন্যতম তুঙ্গনাথ মন্দিরের দ্বার বুধবার বিধি মেনে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ‘ওঁ নমঃ শিবায়’ জয়ধ্বনির মধ্যেই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন ৫০০-রও বেশি ভক্ত। প্রায় ১২
তুঙ্গনাথ মন্দির


রুদ্রপ্রয়াগ, ২২ এপ্রিল (হি.স.): ভক্তি ও আস্থার আবহে পঞ্চকেদারের অন্যতম তুঙ্গনাথ মন্দিরের দ্বার বুধবার বিধি মেনে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ‘ওঁ নমঃ শিবায়’ জয়ধ্বনির মধ্যেই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন ৫০০-রও বেশি ভক্ত।

প্রায় ১২,০৭৩ ফুট উচ্চতায় অবস্থিত তৃতীয় কেদার ধামের দ্বার উন্মোচন উপলক্ষে পাঁচ কুইন্টালেরও বেশি ফুল দিয়ে সজ্জিত করা হয়। দ্বার খোলার আগে ম্যঠাণী পুরোহিতদের তত্ত্বাবধানে, বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির উপস্থিতিতে বিশেষ পুজো, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর ভগবান তুঙ্গনাথের স্বয়ম্ভূ শিবলিঙ্গকে সমাধি থেকে জাগ্রত করে শৃঙ্গার করা হয় এবং জলাভিষেকের মাধ্যমে দর্শন শুরু হয়।

এর আগে চোপতা থেকে ভগবান তুঙ্গনাথের ডোলি মন্দিরে পৌঁছায়। পরিক্রমার পর তা পার্বতী মন্দিরে স্থাপন করা হয়। প্রথা অনুযায়ী পুষ্প ও অক্ষত নিবেদন করে শিবলিঙ্গ জাগ্রত করা হয়। দ্বার খোলার সঙ্গে সঙ্গেই ভক্তরা শিবদর্শন করে সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মনোজ রাওয়াত, জেলা পরিষদ সদস্য প্রীতি পুষ্পবাণ, কথক আচার্য লম্বোদর প্রসাদ ম্যঠাণী, নবনির্বাচিত মঠাধীশ মুকেশ ম্যঠাণী, প্রাক্তন মঠাপতি রামপ্রসাদ ম্যঠাণী-সহ অনেকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande