সপ্তগ্রামের সভা থেকে তৃণমূলের তীব্র সমালোচনা অমিত শাহের
হুগলি, ২২ এপ্রিল (হি.স.): দুর্নীতি ইস্যুতে হুগলির সপ্তগ্রাম থেকে তৃণমূলকে খোঁচা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। সপ্তগ্রামের সভা থেকে সিন্ডিকেটরাজ শেষ করার ডাক দিলেন অমিত শাহ। তিনি বলেন, দিদির গুন্ডাদের রাজ্যের বাইরে পাঠাতে হবে। শেষ করতে হবে
অমিত শাহ


হুগলি, ২২ এপ্রিল (হি.স.): দুর্নীতি ইস্যুতে হুগলির সপ্তগ্রাম থেকে তৃণমূলকে খোঁচা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। সপ্তগ্রামের সভা থেকে সিন্ডিকেটরাজ শেষ করার ডাক দিলেন অমিত শাহ। তিনি বলেন, দিদির গুন্ডাদের রাজ্যের বাইরে পাঠাতে হবে। শেষ করতে হবে সিন্ডিকেটরাজ। শাহ বলেন, এই অনুপ্রবেশকারীরা আমাদের যুবকদের চাকরি খেয়ে নিচ্ছে। ওরা আমাদের নিরাপত্তার জন্য বড় বিপদ। আমরা সরকারের এসে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের তাড়াব। অনুপ্রবেশকারীদের ভোটে মমতাদি জিতে আসছেন। ৫ তারিখের পর থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে জমি দেওয়া হবে।

মহিলা বিল বিরোধিতা করা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শাহ। সপ্তগ্রামের সভা থেকে তিনি বলেন, মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ আটকে রেখেছেন মমতাদিদি। বেশি দিন রুখে রাখতে পারবেন না। আপনার যাওয়ার সময় হয়ে এসেছে। আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, বিজেপি-কে সরকারে আনুন, সরকারি চাকরিতে মা-বোনদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়ার কাজ করব আমরা। সপ্তগ্রামের সভায় শাহ বলেন, বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় এসেছে মহিলাদের সুরক্ষার কথা ভেবেছে। আপনারা বিজেপির সরকার গড়ে দিন, প্রত্যেক দিদির অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা পাঠাব আমরা। তিনি আরও বলেন, গঙ্গাসাগর থেকে দার্জিলিং, কোনও জায়গায় সরকারি বাসে মহিলাদের কোনও ভাড়া দিতে হবে না।

সপ্তগ্রামের সভা থেকেও হুমায়ুন কবীরকে নিশানা করেন অমিত শাহ। তিনি বলেন, হুমায়ুন বলছেন এখানে বাবরি মসজিদ বানাবে। ও মমতার চেলা। আমরা বাবরি মসজিদ বানাতে দেব না। বলেন, কারও চার বিয়ে করার উচিত? জানেন তো কারা চার বিয়ে করেন? চিন্তা করবেন না। ৫ তারিখের পর এখানে ইউসিসি এনে চার বিয়ে করা বন্ধ করে দেব। শাহ বলেন, তরুণদের প্রতি বছর ১ লক্ষ সরকারি চাকরি দেওয়ার কাজও বিজেপি সরকারই করবে। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে অনেক দুর্নীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন। উনি ভাবেন কিছু হবে না। মমতাদি, ৫ তারিখ এখানে বিজেপি সরকার আসবে। এক এক পয়সা আমাদের যুবকদের, মহিলাদের ফেরত দিতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande