ছত্তিশগড়ে পৌঁছালেন শচীন তেন্ডুলকর, দান্তেওয়াড়া রওনা দিলেন শিশুদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে
জগদলপুর, ২২ এপ্রিল (হি.স.): ভারতরত্ন ও প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকার বুধবার পরিবারসহ ছত্তিশগড়ের জগদলপুরে পৌঁছান। তাঁকে মা দন্তেশ্বরী বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি সড়কপথে দান্তেওয়াড়ার ছিন্দনার এলাকার উদ্দেশ্যে রওনা দেন।
ছত্তিশগড়ে পৌঁছালেন শচীন তেন্ডুলকর, দান্তেওয়াড়া রওনা দিলেন শিশুদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে


জগদলপুর, ২২ এপ্রিল (হি.স.):

ভারতরত্ন ও প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকার বুধবার পরিবারসহ ছত্তিশগড়ের জগদলপুরে পৌঁছান। তাঁকে মা দন্তেশ্বরী বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এরপর তিনি সড়কপথে দান্তেওয়াড়ার ছিন্দনার এলাকার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে জনজাতি শিশু এবং খেলাধুলায় আগ্রহী ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। পাশাপাশি শিশুদের সঙ্গে ক্রিকেট খেলতেও পারেন বলে জানা গেছে।

জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, এই কর্মসূচির জন্য বিভিন্ন স্কুলের পড়ুয়াদের বাসে করে আনা হয়েছে। মা দান্তেশ্বরী ফাউন্ডেশন এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়েছে। সকাল থেকেই ছিন্দনার এলাকায় শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত হয়।

জগদলপুরে বিমানবন্দরে শচীনকে বস্তার বিভাগের প্রশাসনিক আধিকারিকেরা স্বাগত জানান। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এখানে এসে তিনি অত্যন্ত আনন্দিত।

তিনি জানান, তাঁর ফাউন্ডেশন এবং সহযোগী সংস্থার উদ্যোগে দান্তেওয়াড়ায় প্রায় ৫০টি স্কুলের খেলার মাঠ উন্নয়নের কাজ চলছে, যার ফলে প্রায় ৫ হাজার ছাত্রছাত্রী উপকৃত হবে।

এই সফরে তাঁর একাধিক কর্মসূচি থাকলেও কিছু নির্ধারিত অনুষ্ঠান বাতিল হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবুও শিশুদের সঙ্গে সরাসরি মাঠে সময় কাটানোই এই সফরের মূল আকর্ষণ হয়ে উঠেছে।

সব মিলিয়ে শচীনের এই সফরকে ঘিরে জগদলপুর ও দান্তেওয়াড়ায় উৎসাহ ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande