
কলকাতা, ২২ এপ্রিল (হি.স.): কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে বুধবার হাজিরা দিলেন নুসরত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় তাঁকে তলব করা হয়েছিল। সেই তলব পেয়ে বুধবার সকালে সল্টলেকের সিজিও দফতরে যান অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত।
বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছে কোনও কথা বলেননি নুসরত, সংবাদ মাধ্যম প্রশ্ন করলেও এড়িয়ে যান তিনি। গাড়ি থেকে নেমে যশের সঙ্গে সোজা ইডির দফতরের ভিতরে প্রবেশ করেন। এর আগে ২০২৩ সালে ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। প্রায় ৬ ঘণ্টা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। আগেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য অস্বীকার করেছিলেন অভিনেত্রী নুসরত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ