
বর্ধমান, ২২ এপ্রিল (হি.স.): প্রথম দফার ভোটের আগে মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান জেলায় বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করল আবগারি দফতর। নির্বাচনের আগে অবৈধ প্রলোভন রুখতেই এই অভিযান বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে বর্ধমান শহরের একটি ফাঁকা বাড়িতে হানা দেয় আবগারি দফতরের দল। জেলা আবগারি সুপারের নেতৃত্বে চালানো এই অভিযানে প্রায় ২৫ লক্ষ টাকার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক অনুমান, ভোটের আগে এই মদ প্রলোভন হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল। মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় আবগারি দফতর। জেলা আবগারি সুপারিনটেনডেন্টের নেতৃত্বে আবগারি দল বর্ধমানে একটি খালি বাড়িতে অভিযান চালায়। সেই অভিযানে ২৫ লক্ষ টাকার মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ