(সংশোধন) শ্রীজাতর গ্রেফতারির খবর ভুয়ো, জানালো নির্বাচন কমিশন
কলকাতা, ২২ এপ্রিল (হি.স.): বুধবার সকালে আচমকাই শোনা যায়, ভোটবঙ্গে কয়েক বছর আগের এক পুরনো মামলার জেরে নাকি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এমনকী এও রটে যায় যে, ভোটের আগেই গ্রেফতারির মুখে শ্রীজাত। নির্বাচন অবাধ ও শ
শ্রীজাত


কলকাতা, ২২ এপ্রিল (হি.স.): বুধবার সকালে আচমকাই শোনা যায়, ভোটবঙ্গে কয়েক বছর আগের এক পুরনো মামলার জেরে নাকি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এমনকী এও রটে যায় যে, ভোটের আগেই গ্রেফতারির মুখে শ্রীজাত। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্যেই এহেন পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কিছুক্ষণ পরেই কমিশন জানায়, ‘এই খবর ভুয়ো।’

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্লেটোর দর্শন উল্লেখ করেই শ্রীজাত জানান, আদর্শ রাষ্ট্রে কবির কোনও জায়গা হয় না। গলা খুলে কথা বলা, মাথা তুলে কথা বলাকে সমাজে অন্যায় হিসেবেই প্রচার করা হয়। হয়তো সেই একটু বেশিই হয়ে গেছে। তার মাশুল দিতে হবে।

তবে কিছুক্ষণ বাদেই কমিশনের তরফে জানানো হয় এই খবর আদতে ভুয়ো। এবার কমিশনের তরফে আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলা হল, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ও ভুয়ো খবর ছড়ানোর তীব্র নিন্দা জানানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande