প্রকাশিত ‘সিটাডেল সিজন ২’-এর ট্রেলার, ফের অ্যাকশন মুডে প্রিয়াঙ্কা চোপড়া
মুম্বই , ২২ এপ্রিল (হি.স) : হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ সিটাডেল-এর দ্বিতীয় সিজন নিয়ে ফের দর্শকদের সামনে আসতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০২৩ সালে প্রথম সিজন মুক্তির পর মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ‘সিটাডেল সিজন ২’-এর বহুল বহুল প্রতীক্ষিত ট্রেলার, যে
প্রকাশিত ‘সিটাডেল সিজন ২’-এর ট্রেলার, ফের অ্যাকশন মুডে প্রিয়াঙ্কা চোপড়া


মুম্বই , ২২ এপ্রিল (হি.স) : হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ সিটাডেল-এর দ্বিতীয় সিজন নিয়ে ফের দর্শকদের সামনে আসতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০২৩ সালে প্রথম সিজন মুক্তির পর মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ‘সিটাডেল সিজন ২’-এর বহুল বহুল প্রতীক্ষিত ট্রেলার, যেখানে ফের দুর্ধর্ষ গুপ্তচর নাদিয়া সিং–এর ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে।

রুসো ব্রাদার্স-এর তত্ত্বাবধানে নির্মিত এই সিরিজে আগের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন রিচার্ড ম্যাডেনের এবং স্ট্যানলি টুচি। নতুন ট্রেলারে দেখা গিয়েছে, এবারের সিজনে নাদিয়া সিং ও বার্নার্ড অরলিকের দলকে এক নতুন ও অত্যন্ত বিপজ্জনক বৈশ্বিক হুমকির মুখোমুখি হতে হবে। পাশাপাশি ‘সিটাডেল’ সংস্থাকে ধ্বংস করতে বদ্ধপরিকর ‘ম্যান্টিকোর’ সংগঠন আগের চেয়ে আরও শক্তিশালী রূপে ফিরে এসেছে। অ্যাকশন, ষড়যন্ত্র এবং রহস্যে ভরপুর এই ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

দ্বিতীয় সিজনে মোট সাতটি পর্ব থাকবে এবং আগামী ৬ মে থেকে অ্যামাজন প্রাইম ভিডিও এর প্রিমিয়ার শুরু হবে। নতুন সিজনে যুক্ত হয়েছেন জ্যাক রেইনর , ম্যাট বেরির এবং মেরলে ড্যান্ড্রিজ ফলে গল্পে নতুন মাত্রা যোগ হওয়ার আশা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande