লখনউয়ে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক প্রৌঢ়
লখনউ, ২২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের লখনউয়ের বুধবার এক প্রৌঢ় নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ক
লখনউয়ে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি


লখনউ, ২২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের লখনউয়ের বুধবার এক প্রৌঢ় নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ক্যাপ্টেন সিং সরদার (৫৫)। তিনি মূলত কাসগঞ্জ জেলার বাসিন্দা হলেও বর্তমানে লখনউয়ের পারার ভাপতামাউ এলাকায় দুই ছেলে ও তাঁদের পরিবার সহ বসবাস করতেন। পরিবারের অন্যান্য সদস্যরা কাসগঞ্জে থাকেন।

পরিবারের দাবি, বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ আচমকাই তিনি নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande