
পূর্ব বর্ধমান, ২২ এপ্রিল (হি.স.): পূর্ব বর্ধমান জেলার জামালপুরের কালনা এলাকায় কাগজের বোর্ড তৈরির কারখানায় আগুন লাগল মঙ্গলবার গভীর রাতে। কয়েক লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষর। মেমারি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকলের দাবি, কারখানার ভিতর পড়ে থাকা বর্জ্যপদার্থ থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। কারখানা কর্তৃপক্ষর দাবি, দমকল আসার আগে সাবমার্সিবল পাম্প চালিয়ে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ