ভারত সন্ত্রাসবাদকে পরাজিত করার সংকল্পে অটল : রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করে রাষ্ট্রপতি জানান, ভারত সন্ত্রাসবাদকে পরাজিত করার সংকল্পে অটল থাকবে। রাষ্ট্রপত
২৭ এপ্রিল থেকে ২ মে শিমলা সফরে রাষ্ট্রপতি মুর্মু


নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করে রাষ্ট্রপতি জানান, ভারত সন্ত্রাসবাদকে পরাজিত করার সংকল্পে অটল থাকবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার এক্স মাধ্যমে জানান, পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলার সেই জঘন্য ঘটনায় নিরীহ প্রাণের মর্মান্তিক ক্ষতি আমাদের সম্মিলিত স্মৃতিতে খোদিত হয়ে আছে। আমি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সমগ্র দেশ তাদের পাশে আছে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শান্তি ও ঐক্যের প্রতি আমাদের অটল অঙ্গীকারকে দমাতে পারবে না। আমরা সর্বত্র সব ধরনের সন্ত্রাসবাদকে পরাজিত করার সংকল্পে অটল থাকব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande