সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে ভারতের গ্রুপে বাংলাদেশ ও মালদ্বীপ
নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স.) : ঢাকায় সাফ সচিবালয়ে অনুষ্ঠিত ড্রয়ে ২০২৬ সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে ভারত পড়েছে গ্রুপ ‘বি’-তে। তাদের সঙ্গী বাংলাদেশ ও মালদ্বীপ। ২৫ মে থেকে ৬ জুন পর্যন্ত গোয়ার মার্গাওয়ে অনুষ্ঠিত হবে ওই প্রতিযোগিতা।গ্রুপ ‘এ’-
সাফ মহিলা


নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স.) : ঢাকায় সাফ সচিবালয়ে অনুষ্ঠিত ড্রয়ে ২০২৬ সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে ভারত পড়েছে গ্রুপ ‘বি’-তে। তাদের সঙ্গী বাংলাদেশ ও মালদ্বীপ। ২৫ মে থেকে ৬ জুন পর্যন্ত গোয়ার মার্গাওয়ে অনুষ্ঠিত হবে ওই প্রতিযোগিতা।গ্রুপ ‘এ’-তে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। প্রতিযোগিতার সব খেলা মারগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

এই নিয়ে দ্বিতীয়বার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের আয়োজক হচ্ছে ভারত। এর আগে ২০১৬ সালে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আয়োজিত আসরে চতুর্থবারের মতো শিরোপা জিতেছিল ‘ব্লু টাইগ্রেস’-রা। একই সঙ্গে গোয়াতেও এটি দ্বিতীয় সাফ প্রতিযোগিতা—১৯৯৯ সালের পুরুষদের চ্যাম্পিয়নশিপও এখানেই হয়েছিল, যেখানে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

২১ এপ্রিল প্রকাশিত সর্বশেষ ফিফা মহিলা বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী ড্রয়ের সিডিং নির্ধারিত হয়েছে। ভারত (৬৯) ও নেপাল (৮৭) ছিল পট ১-এ। বাংলাদেশ (১১২) ও শ্রীলঙ্কা (১৬২) ছিল পট ২-এ। ভুটান (১৬৪) ও মালদ্বীপ (১৬৭) ছিল পট ৩-এ।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের ঝুলিতে রয়েছে রেকর্ড পাঁচটি শিরোপা—২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে। অন্যদিকে সাম্প্রতিক দুই আসরে (২০২২ ও ২০২৪) চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬: গ্রুপ বিভাজন

গ্রুপ ‘এ’: নেপাল, শ্রীলঙ্কা, ভুটান

গ্রুপ ‘বি’: ভারত (আয়োজক), বাংলাদেশ, মালদ্বীপ

ভেন্যু: পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম, মার্গাও, গোয়া।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande