জোড়াসাঁকোতে ভোট প্রচারে যোগী আদিত্যনাথ, তোপ তৃণমূলকে
কলকাতা, ২২ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচার। বুধবার বিজেপি প্রার্থীদের সমর্থনে বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার করেন।
জোড়াসাঁকোতে ভোট প্রচারে যোগ আদিত্যনাথ


কলকাতা, ২২ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচার। বুধবার বিজেপি প্রার্থীদের সমর্থনে বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার করেন। দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রচারসভা থেকে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, এই সেই ভূমি যা দেশকে জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্ত্রোত্র উভয়ই দিয়েছে, এখন আমি এক গভীর আনন্দে পরিপূর্ণ। এই অঞ্চলটিই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঠাকুর বাড়ি'রও অবস্থান। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্পর্কিত এই এলাকাটি এক অপরিসীম ঐতিহ্যগত স্থান। কী মর্মান্তিক ব্যাপার যে, যে স্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বা ছবি প্রদর্শিত হওয়ার কথা ছিল, যেখানে 'ভারত মাতা'-র ছবি যথাযথভাবে থাকার কথা ছিল, সেখানে তৃণমূলের গুন্ডারা জোর করে জায়গাটি দখল করে তার পরিবর্তে 'মমতা দিদি'-র একটি ছবি স্থাপন করেছে। এটি ভারতীয়ত্বের চেতনার প্রতি এক অপমান, বাংলার মর্যাদা ও পরিচয়ের প্রতি এক চরম অবমাননা।

যোগী আদিত্যনাথ আরও বলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন কলকাতার মেয়র কী বলছেন। তিনি বলছেন, এখানে উর্দু ব্যবহার করা হবে। আমরা এখানে বলতে এসেছি, বাঙালি পরিচয় নিয়ে কেউ খেলতে পারবে না। বাংলার পরিচয় কাবা শরীফের সঙ্গে যুক্ত নয়, বরং বাংলার পরিচয় মা কালীবাড়ির সঙ্গে যুক্ত। বাংলায় গো-হত্যা ব্যাপক হারে চলে। ভগবান রামের নামে মমতা দিদি বিরক্ত হন। দুর্গাপুজোর সময় অনুমতি দেওয়া হয় না। যোগী বলেন, আমরা এখানে যে আইনশৃঙ্খলার অবনতি দেখছি, তা ২০১৭ সালের আগে উত্তর প্রদেশে যে আইনশৃঙ্খলার অবনতি ছিল তার মতোই। এখন উত্তর প্রদেশে কোনও অশান্তি নেই... সর্বত্র উৎসব... এখন উত্তর প্রদেশের মানুষ 'রামরাজ্য'-এর এক নতুন যুগে বাস করছে। উত্তর প্রদেশে একটাই কণ্ঠ, একটাই স্লোগান: হিন্দুদেও বিভক্ত হতে দেব না। এটা ভারতের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং এটা তখনই হয় যখন ডাবল-ইঞ্জিন সরকার থাকে, বিজেপি থাকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande