
কোচবিহার, ২৩ এপ্রিল (হি.স.): বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন কোচবিহার উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। বিজেপির অভিযোগ, বড়রাংরস অঞ্চলে বহিরাগতদের নিয়ে ঘুরছিলেন পার্থপ্রতিম। সে সময় বিজেপি কর্মীরা প্রতিবাদ করলে তিনি হুমকি দেন। পার্থপ্রতিমের দাবি, বিজেপি কর্মীরা অবৈধ জমায়েত করে ভোটারদের প্রভাবিত করছিলেন।
এদিকে, মালদার চাঁচল বিধানসভার ২২১ নম্বর ধুমসাডাঙি বুথে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা বাইক নিয়ে তাণ্ডব চালায় বলে অভিযোগ। ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। দাবি, প্রতিবাদ করায় আক্রান্ত হন চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাসের নির্বাচনী এজেন্ট লক্ষ্মণ পাণ্ডে। তাঁর গাড়ি ভাঙচুর করার পাশাপাশি তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই নেতা। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ