দিল্লি-বেঙ্গালুরুর ম্যাচ ঘিরে ট্রাফিক অ্যাডভাইজরি জারি, ২৭ এপ্রিল কোটলা স্টেডিয়াম সংলগ্ন একাধিক রুটে নিয়ন্ত্রণ
নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি. স.): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচকে কেন্দ্র করে ট্রাফিক অ্যাডভাইজরি জারি করেছে দিল্লি ট্রাফিক পুলিশ। ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হতে চলা এই দিনরাতে
দিল্লি-আরসিবি ম্যাচ ঘিরে ট্রাফিক অ্যাডভাইজরি জারি, ২৭ এপ্রিল কোটলা স্টেডিয়াম সংলগ্ন একাধিক রুটে নিয়ন্ত্রণ


নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি. স.): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচকে কেন্দ্র করে ট্রাফিক অ্যাডভাইজরি জারি করেছে দিল্লি ট্রাফিক পুলিশ। ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হতে চলা এই দিনরাতের ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ৩০ পর্যন্ত চলবে।

পুলিশ জানিয়েছে, ম্যাচের দিন বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত বাহাদুর শাহ জাফর মার্গ , জওহরলাল নেহেরু মার্গ-সহ সংলগ্ন এলাকায় ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী এই রুটগুলিতে ডাইভারশন করা হবে। দরিয়াগঞ্জ থেকে বিএসজেড মার্গ এবং গুরু নানক চক থেকে আসফ আলি রোড পর্যন্ত ভারী ও বাণিজ্যিক যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

ট্রাফিক পুলিশ কিছু গুরুত্বপূর্ণ রুট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে, যার মধ্যে রয়েছে রাজঘাট থেকে দিল্লি গেট পর্যন্ত জেএলএন মার্গ, তুর্কমান গেট থেকে দিল্লি গেট পর্যন্ত আসফ আলি রোড এবং বহাদুর শাহ জাফর মার্গ।

স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে দর্শকদের টিকিটে উল্লেখিত গেট অনুযায়ী নির্দিষ্ট রুট ব্যবহার করতে হবে। গেট ১-৮ পর্যন্ত প্রবেশ বহাদুর শাহ জাফর মার্গ দিয়ে, গেট ১০-১৫ পর্যন্ত জেএলএন মার্গ দিয়ে এবং গেট ১৬-১৮ পর্যন্ত নির্ধারিত পেট্রোল পাম্প সংলগ্ন পথ দিয়ে করা হবে।

সাধারণ দর্শকদের জন্য স্টেডিয়ামের কাছে পার্কিংয়ের অনুমতি থাকবে না। বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে মাতা সুন্দরী রোড, রাজঘাট পাওয়ার হাউস রোড, ভেলোড্রোম রোড, শান্তি বন ও রাজঘাট সার্ভিস রোডে। সেখান থেকে ‘পার্ক অ্যান্ড রাইড’ পরিষেবা চালু থাকবে—ম্যাচ শুরুর দু’ঘণ্টা আগে থেকে শুরু হয়ে ম্যাচ শেষের এক ঘণ্টা পর পর্যন্ত।

পুলিশ আরও জানিয়েছে, বৈধ পার্কিং স্টিকার ছাড়া কোনও গাড়িকে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ঢুকতে দেওয়া হবে না। অ্যাপ-ভিত্তিক ট্যাক্সির জন্য নির্দিষ্ট ড্রপ ও পিক-আপ পয়েন্টও চিহ্নিত করা হয়েছে।

দিল্লি ট্রাফিক পুলিশের তরফে সাধারণ মানুষকে গণপরিবহন ব্যবহার এবং বিকল্প রুট গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande