দিল্লি-এনসিআরে তাপপ্রবাহ অব্যাহত, সোমবার থেকে মিলতে পারে স্বস্তি
নয়াদিল্লি, ২৫ এপ্রিল(হি.স.) : দিল্লি এবং সংলগ্ন এনসিআর এলাকায় তীব্র গরম ও লু–এর দাপট রবিবারও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিক থেকে আসা গরম হাওয়ার কারণে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। তবে সোমবার থেকে কিছুটা স্
তাপপ্রবাহ


নয়াদিল্লি, ২৫ এপ্রিল(হি.স.) : দিল্লি এবং সংলগ্ন এনসিআর এলাকায় তীব্র গরম ও লু–এর দাপট রবিবারও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিক থেকে আসা গরম হাওয়ার কারণে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। তবে সোমবার থেকে কিছুটা স্বস্তির সম্ভাবনা রয়েছে। সেদিন আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শনিবার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ এবং কিছু এলাকায় লু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে।

শনিবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে। রাতে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ২৬ এপ্রিল আংশিক মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা ৪১-৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস।

তবে সোমবার (২৭ এপ্রিল) থেকে কিছুটা স্বস্তির সম্ভাবনা রয়েছে। সেদিন আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। দিনের বেলায় বাতাসের গতি ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন দিল্লি-এনসিআর, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে তাপপ্রবাহ চলবে। অন্যদিকে পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতে কয়েকটি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande