ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী
কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.) : কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা শহরের মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে গেল কেন্দ্রীয় বাহিনী, দাবি এমনই। সোমবার বেশি রাতে পুলিশ পর্যবেক্ষক ফিরহাদের চেতলার বাড়িতে গিয়ে খোঁজখবর করেন বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে কেন্দ্
ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী


কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.) : কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা শহরের মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে গেল কেন্দ্রীয় বাহিনী, দাবি এমনই। সোমবার বেশি রাতে পুলিশ পর্যবেক্ষক ফিরহাদের চেতলার বাড়িতে গিয়ে খোঁজখবর করেন বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও ছিলেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, নকশাল আমলের স্মৃতি ফিরে আসছে। এভাবে হুমকি দিয়ে বলা হচ্ছে কিছু হলে দেখে নেওয়া হবে। চেতলায় কোনও দিন অশান্তি হয়নি, অথচ আমাকে এসে ধমকানো হচ্ছে। ফিরহাদ হাকিমের অভিযোগ, সোমবার রাতে হঠাৎই তাঁর বাড়িতে উপস্থিত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ পর্যবেক্ষক। সেখানে তাঁকে ডেকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়। মেয়রের কথায়, আমাকে ডেকে বলা হল এলাকায় যেন কোনও সমস্যা না হয়, এজেন্টদের বসতে বাধা না দেওয়া হয়। না হলে বুঝে নেওয়া হবে। ফিরহাদ হাকিম তাঁদের বলেন, চেতলায় কোনওদিন কোনও অশান্তি হয় না। এবারেও হবে না। ফিরহাদ আরও বলেন, চেতলায় বোমা-গুলি তো দূরের কথা, একটা ইটও কোনওদিন পড়েনি। এই কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা বিজেপির পক্ষে ক্ষতিকর হচ্ছে। কারণ, মানুষকে ভয় দেখিয়ে মন জয় করা যায় না। আর শান্তিপূর্ণ এলাকায় এই অতিসক্রিয়তা মানুষের মনে ভয় তৈরি করছে। বিজেপিকে নিশানা করে ফিরহাদ বলেন, যেভাবে কেন্দ্রীয় বাহিনী দাপট দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, মানুষ কিন্তু, খুব রেগে আছেন। ভালভাবে নিচ্ছেন না। আমার পাড়ার লোকেরা যারা হয়তো অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, তাঁরাও এটা ভালোভাবে নিচ্ছেন না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande