ভোটের দিন স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা
কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : রাত পোহালেই কলকাতায় দ্বিতীয় দফার ভোট। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ২৯ এপ্রিল ভোটের দিন মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। অর্থাৎ ব্লু, গ্রিন এবং অরেঞ্জ—তিনটি লাইনেই প্রতিদিনের মতো ট্রে
মেট্রো পরিষেবা


কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : রাত পোহালেই কলকাতায় দ্বিতীয় দফার ভোট। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ২৯ এপ্রিল ভোটের দিন মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। অর্থাৎ ব্লু, গ্রিন এবং অরেঞ্জ—তিনটি লাইনেই প্রতিদিনের মতো ট্রেন চলাচল করবে এবং সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

ব্লু লাইনে (নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম) এই লাইনে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিট নাগাদ নোয়াপাড়া থেকে এবং ৬টা ৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে ছাড়বে। অন্যদিকে, শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটে নোয়াপাড়া থেকে এবং ৯টা ৪৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে গন্তব্যের উদ্দেশে রওনা হবে।

গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সেক্টর-৫ ) প্রথম মেট্রো সকাল প্রায় ৬টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে এবং ৬টা ৩৯ মিনিটে সেক্টর-৫ থেকে চলবে। এই লাইনে শেষ মেট্রো দুই প্রান্ত থেকেই রাত ৯টা ৫৫ মিনিটে ছাড়বে।

অরেঞ্জ লাইনে (জয় হিন্দ এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া) প্রথম মেট্রো সকাল ৭টা ৪০ মিনিটে জয় হিন্দ এয়ারপোর্ট থেকে এবং ৭টা ১৮ মিনিটে নোয়াপাড়া থেকে ছাড়বে। শেষ মেট্রো নোয়াপাড়া থেকে রাত ৯টায় এবং জয় হিন্দ এয়ারপোর্ট থেকে রাত ৯টা ২০ মিনিটে রওনা হবে।

মেট্রো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে, ভোটের দিন যাত্রীদের কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না। নিয়মিত পরিষেবার পাশাপাশি ভিড় সামলানো এবং নিরাপত্তা ব্যবস্থার ওপরও বিশেষ নজর দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande