দুর্গাপুরে বাসের অভাবে ক্ষোভে ভোটকর্মীরা, সিটি সেন্টারে বিক্ষোভ
দুর্গাপুর, ২৮ এপ্রিল (হি.স.): পর্যাপ্ত বাসের অভাবে চরম ভোগান্তির শিকার হলেন ভোটকর্মীরা। দ্বিতীয় দফার ভোটের ডিউটিতে যাওয়ার আগে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।সূত্রের খবর, কমিশনের নির্দেশে ভোর পাঁচটার মধ্যে
দুর্গাপুরে বাসের অভাবে ক্ষোভে ভোটকর্মীরা, সিটি সেন্টারে বিক্ষোভ


দুর্গাপুর, ২৮ এপ্রিল (হি.স.): পর্যাপ্ত বাসের অভাবে চরম ভোগান্তির শিকার হলেন ভোটকর্মীরা। দ্বিতীয় দফার ভোটের ডিউটিতে যাওয়ার আগে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।সূত্রের খবর, কমিশনের নির্দেশে ভোর পাঁচটার মধ্যে ভোটকর্মীদের বাসস্ট্যান্ডে পৌঁছাতে বলা হয়েছিল। কিন্তু সেখানে এসে দেখা যায় পর্যাপ্ত বাস নেই। কারও ডিউটি বারাসাত, কারও ক্যানিং—ডিসিআরসি কেন্দ্রে পৌঁছানোর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁদের। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় উদ্বেগ বাড়তে থাকে ভোটকর্মীদের মধ্যে।অভিযোগ, আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে প্রায় ৪,৭৮১ জন ভোটকর্মীকে বিভিন্ন জেলায় পাঠানোর জন্য যথেষ্ট পরিবহণের ব্যবস্থা করা হয়নি। এর জেরে সকাল থেকেই বাসস্ট্যান্ডে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একাংশ ভোটকর্মী রাস্তায় বসে বিক্ষোভও দেখান।ক্ষুব্ধ ভোটকর্মী সমীর দাস বলেন, “সকাল নটা পেরিয়ে গেলেও বুঝতে পারছি না কীভাবে ডিসিআরসি কেন্দ্রে পৌঁছব। ক্যানিংয়ে ডিউটি পড়েছে, কিন্তু যাওয়ার ব্যবস্থা নেই। এভাবে ডিউটি করা অত্যন্ত কঠিন।”পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় সকাল প্রায় দশটার পর, যখন ধীরে ধীরে সব ভোটকর্মীদের নিয়ে বাস ছাড়তে শুরু করে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande