মেদিনীপুরের নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু, রহস্য ঘিরে চাঞ্চল্য
মেদিনীপুর, ২৮ এপ্রিল (হি. স.):- পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের একটি নেশামুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম আকাশ দোলই (২৫)। তাঁর বাড়ি শহরের ধর্মা এলাকায়। মঙ্গলবার সকালে এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন প
নেশামুক্ত কেন্দ্রে মৃত্যু


মেদিনীপুর, ২৮ এপ্রিল (হি. স.):- পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের একটি নেশামুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম আকাশ দোলই (২৫)। তাঁর বাড়ি শহরের ধর্মা এলাকায়। মঙ্গলবার সকালে এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৪ মার্চ জজ কোর্ট রোড এলাকার একটি নেশামুক্তি কেন্দ্রে আকাশকে ভর্তি করা হয়েছিল। পরিবারের দাবি, নেশার কবল থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফেরাতেই তাঁকে সেখানে রাখা হয়েছিল। মৃতের মা খুকুমণি দেবী জানান, মঙ্গলবার সকালে কেন্দ্রের তরফে ফোন করে জানানো হয় আকাশ অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পরিবারের অভিযোগ, আকাশকে শারীরিকভাবে নির্যাতন করা হয়ে থাকতে পারে বা কিছু খাওয়ানো হয়েছিল, যার জেরেই মৃত্যু হয়েছে। তাঁদের দাবি, এর আগেও ওই কেন্দ্রে মৃত্যুর ঘটনা ঘটেছে।ঘটনার খবর পেয়ে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত হবে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande