(আপডেট) দুই জেলার অতিরিক্ত জেলাশাসককে দায়িত্ব থেকে অপসারণ, কমিশনের কড়া নির্দেশ
কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নিল ভারত নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূম জেলার দুই অতিরিক্ত জেলাশাসককে সমস্ত নির্বাচন সংক্রান্ত
(আপডেট) দুই জেলার অতিরিক্ত জেলাশাসককে দায়িত্ব থেকে অপসারণ, কমিশনের কড়া নির্দেশ


কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নিল ভারত নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূম জেলার দুই অতিরিক্ত জেলাশাসককে সমস্ত নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক ভাস্কর পাল এবং বীরভূমের অতিরিক্ত জেলাশাসক সৌভিক ভট্টাচার্যকে অবিলম্বে নির্বাচন সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।একই সঙ্গে নির্বাচন কমিশনের তরফে জারি হওয়া একটি পৃথক নির্দেশিকায় ফলতা ডেভেলপমেন্ট ব্লকের জয়েন্ট বিডিও সৌরভ হাজরাকেও বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ১৪৪ নম্বর ফলতা বিধানসভা কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। কমিশনের নির্দেশ অনুযায়ী তাঁকে ফলতা থেকে পুরুলিয়া সদর দফতরে বদলি করা হচ্ছে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন জয়েন্ট বিডিও পদমর্যাদার ওএসডি রাম্যা ভট্টাচার্য।নির্বাচন কমিশনের চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে। ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে কমিশনের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande