হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির পর্যালোচনা বৈঠক
হাইলাকান্দি (অসম), ২৮ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি সার্কিট হাউসের কনফারেন্স হল-এ জেলা উন্নয়ন কমিটির (ডিডিসি) এক গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জেলা উন্নয়ন কমিশনার নরসিং বে-র পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত জেলার বিভিন্ন বিভাগের আধ
হাইলাকান্দিতে জেলা উন্নয়ন কমিটির পর্যালোচনা বৈঠক


হাইলাকান্দি (অসম), ২৮ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি সার্কিট হাউসের কনফারেন্স হল-এ জেলা উন্নয়ন কমিটির (ডিডিসি) এক গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জেলা উন্নয়ন কমিশনার নরসিং বে-র পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত জেলার বিভিন্ন বিভাগের আধিকারিকরা চলমান প্রকল্প, রাজস্ব সংগ্রহ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় জেলার বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পূর্ত বিভাগের অধীনে চলমান রাস্তা, ভবন নির্মাণ সহ অন্যান্য প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি পানীয় জল সরবরাহ সংক্রান্ত পূর্ববর্তী প্রকল্পগুলির বাস্তবায়ন এবং সেগুলির বর্তমান অবস্থা নিয়েও আলোচনা হয়েছে। রাজস্ব বিভাগের ক্ষেত্রে লক্ষ্যপূরণের ওপর জোর দেওয়া হয়। আবগারি ও রাজস্ব বিভাগকে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের জন্য নির্দেশ দেওয়া হয়। সভায় জানানো হয়, জিএসটি ও নন-জিএসটি রাজস্ব আদায় যথাক্রমে প্রায় ৮৯ শতাংশ এবং ৮০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

অন্যদিকে, জেলা পরিবহণ বিভাগ প্রায় ৯৯ শতাংশ রাজস্ব সংগ্রহ করতে সক্ষম হয়েছে বলে জানানো হয়েছে। অপরদিকে, এপিডিসিএল (বিদ্যুৎ বিভাগ) প্রধানমন্ত্রী সূর্য ঘর (সোলার পাওয়ার) প্রকল্পের আওতায় সৌরবিদ্যুৎ স্থাপনের হার বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করা হয়েছে। শিক্ষা বিভাগ নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ এবং উপস্থিতির হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে। পশুপালন বিভাগ জেলার গবাদি পশুর টিকাকরণ কর্মসূচি জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে।

এছাড়া বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। সভায় দক্ষতা উন্নয়ন কর্মসূচির বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ যেমন মাশরুম চাষ, অপটিক্যাল ফাইবার, সোনার কাজ, দর্জি, মালা তৈরি ইত্যাদি ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান এবং এর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে জেলা উন্নয়ন কমিশনার সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও কার্যকরভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন, যাতে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হয়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande