সীতারামপুরে বিচালিবোঝাই পিকআপ ভ্যানে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা চালকের
আসানসোল, ২৮ এপ্রিল (হি. স.) : মঙ্গলবার সকালে আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির সীতারামপুর এসএন রায় রোডে একটি বিচালিবোঝাই পিকআপ ভ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ ওই পিকআপ ভ্যানটি বিচালিবোঝা
সীতারামপুরে বিচালিবোঝাই পিকআপ ভ্যানে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা চালকের


আসানসোল, ২৮ এপ্রিল (হি. স.) : মঙ্গলবার সকালে আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির সীতারামপুর এসএন রায় রোডে একটি বিচালিবোঝাই পিকআপ ভ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ ওই পিকআপ ভ্যানটি বিচালিবোঝাই করে যাচ্ছিল। রাস্তায় যাওয়ার সময় উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই বিচালিগুলোতে আগুন লেগে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি গাড়ি থামিয়ে বিচালিগুলো নিচে ফেলার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বিশাল অগ্নিকাণ্ডের ফলে গাড়িটির ইঞ্জিন এবং টায়ার পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং চালককে সাহায্য করতে শুরু করেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়রা মিলে জ্বলন্ত গাড়িটিকে ঠেলে রাস্তার পাশে একটি জলভর্তি গর্তে ফেলে দেন। যদিও তাতেও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি এবং লেলিহান শিখা উঠতে থাকে। খবর পেয়ে নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এই ঘটনায় গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও চালক সুরক্ষিত রয়েছেন এবং কোনও হতাহতের খবর মেলেনি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande