ভোটের আগে গোঘাটে কড়া নিরাপত্তা, বোম স্কোয়াডে তল্লাশি জোরদার
হুগলি,২৮ এপ্রিল (হি.স.): দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হুগলির গোঘাটে জোরদার করা হল নিরাপত্তা ব্যবস্থা। স্পর্শকাতর এলাকাগুলিতে মঙ্গলবার দিনভর এবং সন্ধ্যার পর থেকে ডিআইবি ও অ্যাসেম্বলি সার্ভিল্যান্স টিমের যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান চাল
সন্দেহভাজন এলাকায় বোম স্কোয়াডের চেকিং


হুগলি,২৮ এপ্রিল (হি.স.): দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হুগলির গোঘাটে জোরদার করা হল নিরাপত্তা ব্যবস্থা। স্পর্শকাতর এলাকাগুলিতে মঙ্গলবার দিনভর এবং সন্ধ্যার পর থেকে ডিআইবি ও অ্যাসেম্বলি সার্ভিল্যান্স টিমের যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান চালানো হয়।

গোঘাট থানার ওসির উপস্থিতিতে ডিআইবি, স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একযোগে এই অভিযান চালায়। বিভিন্ন রাস্তায় নাকা চেকিং বসিয়ে একের পর এক গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। বিশেষ করে চারচাকা গাড়ির ডিগি খুলে খুঁটিয়ে পরীক্ষা চালানো হয়, যাতে কোনও বেআইনি অস্ত্র, নগদ টাকা বা সন্দেহজনক সামগ্রী বহন করা না হয়।

শুধু প্রধান সড়ক নয়, গ্রামীণ রাস্তা ও গলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহজনক গাড়ি ও মোটরবাইক থামিয়ে চালকদের পরিচয়পত্র যাচাই করা হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অতীতে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে এবং রাতভর টহলের নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande