যোধপুরে হাসপাতালে এক মহিলার মৃত্যু, চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের
যোধপুর, ২৮ এপ্রিল (হি. স.): রাজস্থানের যোধপুরে এক হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়েছে । সোমবার রাতে শহরের পাল রোডের একটি বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছে। মহিলার পরিবার এটিকে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলা বলে অভিযোগ তুলেছে । মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গ
যোধপুরে হাসপাতালে এক মহিলার মৃত্যু, চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের


যোধপুর, ২৮ এপ্রিল (হি. স.): রাজস্থানের যোধপুরে এক হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়েছে । সোমবার রাতে শহরের পাল রোডের একটি বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছে। মহিলার পরিবার এটিকে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলা বলে অভিযোগ তুলেছে ।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম কাঞ্চন কানওয়ার (৫০)। তাঁর পরিবার সোমবার রাতে গুরুতর অবস্থায় পাল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। জরায়ু ও হৃদযন্ত্রের সমস্যার জন্য তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। তবে, অপারেশনের কিছুক্ষণ পরেই তিনি মারা যান। পরিবার চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে সকালে বিক্ষোভ প্রদর্শন করে। তারা চিকিৎসকদের লাইসেন্স বাতিল এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের দাবি জানায়। হাসপাতালের বাইরে বিক্ষোভ ও প্রতিবাদ করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিবার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande