কোরবা জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিন, আহত তিন
কোরবা, ২৮ এপ্রিল (হি. স.): ছত্তিশগড়ের কোরবা জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। সোমবার রাতে উর্গা থানার অন্তর্গত এলাকার চম্পা-ফারসওয়ানি সড়কে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে । এবং আরও তিনজন গুরুতর আহত হয
কোরবা জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিন, আহত তিন


কোরবা, ২৮ এপ্রিল (হি. স.): ছত্তিশগড়ের কোরবা জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। সোমবার রাতে উর্গা থানার অন্তর্গত এলাকার চম্পা-ফারসওয়ানি সড়কে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে । এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম মঙ্গরা সোনি (৪৫), দেবেন্দ্র সোনি (২২) এবং প্রিয়ংশ। তারা কোরবার বাসিন্দা। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চম্পায় গিয়েছিলেন। সোমবার রাতে গাড়িতে করে কোরবায় ফিরছিলেন। এরই মধ্যে, ফারসওয়ানি টোল বুথের ঠিক আগে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা খায় এবং তারপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় । দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে তারা চিকিৎসাধীন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande