সত্যাগ্রহে অনড় কেজরিওয়াল ও সিসোদিয়া, রাজঘাটে বাপুকে শ্রদ্ধার্ঘ্য
নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : বিচারপতি শর্মাকে ''বয়কট'' করে সত্যাগ্রহে অনড় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। একই সিদ্ধান্তে অনড় মনীশ সিসোদিয়াও। মঙ্গলবার দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্
সত্যাগ্রহে অনড় কেজরিওয়াল ও সিসোদিয়া, রাজঘাটে বাপুকে শ্রদ্ধার্ঘ্য


নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : বিচারপতি শর্মাকে 'বয়কট' করে সত্যাগ্রহে অনড় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। একই সিদ্ধান্তে অনড় মনীশ সিসোদিয়াও। মঙ্গলবার দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তাঁরা।

উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়ালের পর বিচারপতি স্বর্ণকান্তা শর্মাকে চিঠি লিখেছেন মনীশ সিসোদিয়াও।

তিনি চিঠিতে লিখেছেন, ন্যায়বিচারের কোনও আশা নেই তাঁর। বিচারপতি স্বর্ণকান্তা শর্মাকে লেখা চিঠিতে এএপি নেতা মনীশ সিসোদিয়া লিখেছেন, আমার ন্যায়বিচার পাওয়ার কোনও আশা নেই। তিনি আরও জানান, তাঁর পক্ষ থেকে কোনও আইনজীবী বিচারপতি শর্মার এজলাসে হাজির হবেন না। কেজরিওয়ালের পর এবার বিচারপতি শর্মাকে বয়কট করলেন সিসোদিয়া। উল্লেখ্য, আবগারি নীতি মামলা থেকে সরে দাঁড়াননি দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মা। এই মামলা থেকে বিচারপতি শর্মাকে সরে দাঁড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তবে সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি শর্মা। এরই প্রেক্ষিতে কেজরিওয়াল ও সিসোদিয়া জানিয়েছেন, সত্যাগ্রহ ছাড়া আর কোনও উপায় নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande