শিলিগুড়ির ২৭ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ধসে বিপত্তি, বড় দুর্ঘটনার আশঙ্কা
শিলিগুড়ি, ২৮ এপ্রিল (হি. স.) : ২৭ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডটি বর্তমানে সাধারণ মানুষের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। লাগাতার বৃষ্টির ফলে রাস্তার তলার মাটি ধসে যাওয়ায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের গোয়ালটুলি ম
শিলিগুড়ির ২৭ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ধসে বিপত্তি, বড় দুর্ঘটনার আশঙ্কা


শিলিগুড়ি, ২৮ এপ্রিল (হি. স.) : ২৭ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডটি বর্তমানে সাধারণ মানুষের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। লাগাতার বৃষ্টির ফলে রাস্তার তলার মাটি ধসে যাওয়ায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের গোয়ালটুলি মোড় সংলগ্ন কান্তিভিটা এলাকায় ফোরলেন রাস্তার এই বেহাল দশা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। নিচু জমি হওয়ার কারণে বৃষ্টির জল রাস্তার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে মাটি আলগা হয়ে ধসে যাচ্ছে।

বর্তমানে ধসে যাওয়া অংশটিকে ঘিরে রাখা হয়েছে। তবে একে সাময়িক ব্যবস্থা বলেই মনে করছেন স্থানীয়রা। বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট আধিকারিকরা রাস্তার মেরামতির জন্য এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করেননি।

বাঁশগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় জানান, সার্ভিস রোডের অন্য অংশের অবস্থাও অত্যন্ত খারাপ। বর্ষার শুরুতেই এই পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, বিশেষ করে শিশু এবং পথচারীদের জন্য বিপদ সবচেয়ে বেশি।

প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দ্রুত লিখিত অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, সময় থাকতে মেরামত করা না হলে যেকোনও দিন বড় কোনও বিপর্যয় নেমে আসতে পারে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande