
গ্যাংটক, ২৮ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সিকিমে ৪,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিমের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সিকিম হলো প্রাচ্যের স্বর্গ এবং অর্কিডের বাগান। সিকিমের অভূতপূর্ব সৌন্দর্য, শান্তিপূর্ণ পরিবেশ এবং আধ্যাত্মিক আনন্দ লাভ করা সৌভাগ্যের বিষয়।
প্রধানমন্ত্রী বলেন, আমি অর্কিডারিয়ামে গিয়েছিলাম, যেখানে আমি অনেক সময় কাটিয়েছি। আমি প্রকৃতিপ্রেমী পর্যটকদের বলতে চাই, তাঁরা যদি সিকিমের অর্কিড না দেখে থাকেন, তাহলে তাঁরা কিছুই দেখেননি। আমি নিশ্চিত যে, এই বছর সিকিম পর্যটনের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা সিকিমের ৫০ বছর পূর্তি উদযাপন করার সুযোগ পেয়েছি। যখন এই উদযাপন এত ঐতিহাসিক এবং এমন এক স্বর্গীয় পরিবেশে অনুষ্ঠিত হয়, তখন এর মহিমা বহুগুণে বেড়ে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ