বিজেপিতে যোগ দিলেন স্বাতী মালিওয়াল, বললেন প্রধানমন্ত্রীর কাজে উদ্বুদ্ধ
নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি উচ্চকক্ষের সেই ৭ জন আম আদমি পার্টির সাংসদের মধ্যে একজন, যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁকে স্বাগত জানান দিল্লি বিজেপির সভাপতি বীরেন
বিজেপিতে যোগ দিলেন স্বাতী মালিওয়াল, বললেন প্রধানমন্ত্রীর কাজে উদ্বুদ্ধ


নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি উচ্চকক্ষের সেই ৭ জন আম আদমি পার্টির সাংসদের মধ্যে একজন, যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁকে স্বাগত জানান দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। স্বাতী মালিওয়াল বিজেপিতে যোগ দেওয়ার পর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশে যে ঐতিহাসিক কাজ করেছেন তাতে আমি মুগ্ধ। তাঁদের থেকে অনুপ্রেরণা নিয়ে আমি আজ বিজেপিতে যোগ দিয়েছি। আমি কোনও বাধ্যবাধকতা থেকে বিজেপিতে যোগ দিইনি। বহু বছর ধরেই বিজেপির কাজের প্রতি আমার গভীর আগ্রহ ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande