পটাশপুরে বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ
পূর্ব মেদিনীপুর, ৫ এপ্রিল (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের ভগবানপুরের বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিকের প্রচারে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার সকালে প্রার্থী প্রচারে গিয়েছিলেন। সে সময় বিনা প্ররোচনায় তাঁর উপর
পটাশপুরে বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ


পূর্ব মেদিনীপুর, ৫ এপ্রিল (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের ভগবানপুরের বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিকের প্রচারে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার সকালে প্রার্থী প্রচারে গিয়েছিলেন। সে সময় বিনা প্ররোচনায় তাঁর উপর হামলা চালানো হয় বলে বিজেপির অভিযোগ। আক্রান্ত হন প্রার্থীর সঙ্গে থাকা কর্মীরাও। অভিযোগ, ভাঙচুর করা হয় মোটরবাইক ও গাড়ি। বিজেপি প্রার্থী ও কর্মীরা কার্যত ঘেরাও হয়ে থাকেন বলে অভিযোগ। কয়েকজন আহত বিজেপি কর্মী কোনওরকমে ঘটনাস্থল থেকে বেরিয়ে আড়গোয়াল সেতুতে পথ অবরোধ শুরু করেন। এলাকায় পর্যাপ্ত পুলিশ বাহিনী, এমনকি কেন্দ্রীয় বাহিনীরও দেখা মেলেনি বলে অভিযোগ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande