ঝড়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, অল্পের জন্য বেঁচে গেলেন ১৬ জন
গোঘাট, ৫ এপ্রিল (হি.স.): রবিবার ভোরের বিক্ষিপ্ত বৃষ্টিতে আচমকা ভেঙে পড়ল মাটির একটি বাড়ি। ওই বাড়িতে থাকা ১৬ জন পরিবার সদস্য অল্পের জন্য প্রাণ বাঁচাতে সমর্থ হন। ঘটনার পর গোঘাট এর কুলকি এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবার সূত্রে জানা যায়, শ
গোঘাটে ভাঙলো মাটির বাড়ি


গোঘাট, ৫ এপ্রিল (হি.স.): রবিবার ভোরের বিক্ষিপ্ত বৃষ্টিতে আচমকা ভেঙে পড়ল মাটির একটি বাড়ি। ওই বাড়িতে থাকা ১৬ জন পরিবার সদস্য অল্পের জন্য প্রাণ বাঁচাতে সমর্থ হন। ঘটনার পর গোঘাট এর কুলকি এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতেই বাড়ির ভিতরে অস্বাভাবিক শব্দ শোনা যায়, তবে কেউ গুরুত্ব দেননি। ভোরে যখন সবাই ঘুমে ছিলেন, তখন হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় এবং বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট শব্দে ঘুম ভেঙে গেলে পরিবারের সদস্যরা চিৎকার করতে শুরু করেন। স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন। তবে বাড়ির সমস্ত জিনিসপত্র মাটির নিচে চাপা পড়ে গেছে।

বাড়ির একটি অংশ এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই ভিতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। ১৬ সদস্যের মধ্যে চারজন শিশুও রয়েছে। আপাতত পরিবারের সদস্যরা বাড়ির সামনে ত্রিপল টাঙিয়ে অস্থায়ী আশ্রয় নিয়েছেন। দিনের বৃষ্টি বিশেষ করে শিশুদের জন্য সমস্যার সৃষ্টি করেছে।

ভাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শরিফা বেগম জানান, ঘটনার পর পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে এবং পরিবারকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনও ত্রিপলসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেছে। পরিবারের এক সদস্য বলেন, “সরকার যদি আমাদের পাকা বাড়ির ব্যবস্থা করে, তাহলে নিরাপদে থাকার একটি স্থান হবে। কালবৈশাখীর সময় এখনও বাকি আছে, তাই অস্থায়ীভাবে ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে।”

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande