চ্যাংরাবান্ধায় ছয়টি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার দুই
কোচবিহার, ৫ এপ্রিল (হি.স.): রবিবার ভোরে চ্যাংরাবান্ধা বাইপাসে নাকা চেকিংয়ের সময় একটি সন্দেহভাজন গাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে দিনহাটার দিকে যাওয়া একটি গাড়ি আটকে তল্লাশি চালানো হয়। সে
চ্যাংরাবান্ধায় ছয়টি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার দুই


কোচবিহার, ৫ এপ্রিল (হি.স.): রবিবার ভোরে চ্যাংরাবান্ধা বাইপাসে নাকা চেকিংয়ের সময় একটি সন্দেহভাজন গাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে দিনহাটার দিকে যাওয়া একটি গাড়ি আটকে তল্লাশি চালানো হয়। সেই গাড়ি থেকে লুকিয়ে রাখা ছয়টি দেশি পিস্তল এবং ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মনিরুল ইসলাম এবং শামিম রহমানকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র জেলা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। এই অস্ত্রগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে কোন নেটওয়ার্ক সক্রিয় রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। নির্বাচনের মুখে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে| পুলিশ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande