৮-১০ এপ্রিল আমেরিকা সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি
নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): বিদেশ সচিব বিক্রম মিস্রি ৮-১০ এপ্রিল তিনদিনের সফরে আমেরিকা যাচ্ছেন। মার্কিন মুলকের ওয়াশিংটন ডিসি-তে তিনদিনের এই সফরে বেশ কর্মসূচি রয়েছে তাঁর। মঙ্গলবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিদেশ সচিব বিক্রম মিস্রির এই সফর ভারত-আমেরিক
৮-১০ এপ্রিল আমেরিকা সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি


নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): বিদেশ সচিব বিক্রম মিস্রি ৮-১০ এপ্রিল তিনদিনের সফরে আমেরিকা যাচ্ছেন। মার্কিন মুলকের ওয়াশিংটন ডিসি-তে তিনদিনের এই সফরে বেশ কর্মসূচি রয়েছে তাঁর। মঙ্গলবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিদেশ সচিব বিক্রম মিস্রির এই সফর ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ চিত্র পর্যালোচনা করার এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে চলমান সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ প্রদান করবে। এই সফরের সময় বিদেশ সচিব মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি-সহ বিভিন্ন বিষয়ে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলি নিয়ে আলোচনা করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande