কামরূপ মেট্রোর পাঁচটি বিধানসভা আসনে ১,২১৮টি ভোটকেন্দ্রের উদ্দেশে রওয়ানা ১০ হাজারের বেশি ভোটকর্মী
গুয়াহাটি, ৮ এপ্রিল (হি.স.) : অসমের কামরূপ মেট্রো জেলার অন্তৰ্গত গুয়াহাটি সহ পাঁচটি বিধানসভা আসনের ১,২১৮টি ভোটকেন্দ্রের উদ্দেশে ইভিএম, ভিভিপ্যাট মেশিন ইত্যাদি ভোট-সরঞ্জাম নিয়ে আজ বুধবার সকাল থেকে রওয়ানা হয়েছেন ১০ হাজারের বেশি ভোটকর্মী। গুয়াহাটিতে ক
মণিরাম দেওয়ান ট্রেড সেন্টারে ভোটকর্মীদের একাংশ। পাশের ছবিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন জেলাশাসক সপ্নীল পাল


গুয়াহাটি, ৮ এপ্রিল (হি.স.) : অসমের কামরূপ মেট্রো জেলার অন্তৰ্গত গুয়াহাটি সহ পাঁচটি বিধানসভা আসনের ১,২১৮টি ভোটকেন্দ্রের উদ্দেশে ইভিএম, ভিভিপ্যাট মেশিন ইত্যাদি ভোট-সরঞ্জাম নিয়ে আজ বুধবার সকাল থেকে রওয়ানা হয়েছেন ১০ হাজারের বেশি ভোটকর্মী।

গুয়াহাটিতে কামরূপ (মেট্রো)-এর জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক স্বপ্নীল পাল জানান, কামরূপ মেট্রো জেলায় মোট ১,২১৮টি ভোটকেন্দ্র রয়েছে। পাঁচটি বিধানসভা কেন্দ্র যথাক্রমে ৩৩ নম্বর দিশপুরে ২৭২টি, ৩৪ নম্বর ডিমরিয়ায় ২৬২টি, ৩৫ নম্বর নিউ গুয়াহাটিতে ২১৯টি, ৩৬ নম্বর গুয়াহাটি সেন্ট্রালে ২১৮টি এবং ৩৭ নম্বর জালুকবাড়িতে ২৪৭টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে একটি করে মডেল ভোটকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে, জানান জেলা নির্বাচনী আধিকারিক।

ভোট-সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণের জন্য মণিরাম দেওয়ান ট্রেড সেন্টারে কেন্দ্রীয় বিতরণ ও গ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

তিনি জানান, কামরূপ (মেট্রো) জেলায় মোট ভোটার ১০,৫৫,২৮৮ জন। এর মধ্যে ৫,০৭,৮৫৭ জন পুরুষ, ৫,৪৭,৪০০ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩১ জন।

জেলায় মহিলাদের দ্বারা পরিচালিত মোট ১২০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে দিশপুরে ২১টি, ডিমোরিয়ায় ৯-টি, নিউ গুয়াহাটিতে ৩০টি, গুয়াহাটি সেন্ট্রালে ৩৯টি এবং জালুকবাড়িতে ২১টি ভোটকেন্দ্র মহিলারা পরিচালনা করবেন। এই পাঁচটি কেন্দ্রে এবারের নির্বাচনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলাশাসক জানান, গোটা নির্বাচন প্রক্রিয়ার জন্য ১০ হাজারের বেশি ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। তাঁরা প্রতিটি স্তরে কার্যকর সমন্বয় ও ব্যবস্থাপনা নিশ্চিত করবেন নিরাপত্তাও জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রতিটি ভোট-দলের সঙ্গে পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এই সমস্ত ব্যবস্থা জেলার ভোটগ্রহণ প্রক্রিয়াকে সুষ্ঠু, অবাধ এবং স্বচ্ছ করবে বলে আশা ব্যক্ত করেছেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক স্বপ্নীল পাল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande