মধুপুরে জোর প্রচার অধীরের, ‘ঘরের ছেলে’কে দেখতে ভিড় সাধারণ মানুষের
মুর্শিদাবাদ, ৮ এপ্রিল (হি. স.): ভোটের পারদ চড়তেই চেনা মেজাজে প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বুধবার সকালে বহরমপুর শহরের মধুপুর এলাকায় জোরকদমে জনসংযোগ করেন তিনি। সকালেই বিষ্ণুপুর কালীবাড়ি চত্বরে জড়ো হন কংগ্রেস কর্মী-সমর্থকরা। সেখান থেকে
নির্বাচনী প্রচার


মুর্শিদাবাদ, ৮ এপ্রিল (হি. স.): ভোটের পারদ চড়তেই চেনা মেজাজে প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বুধবার সকালে বহরমপুর শহরের মধুপুর এলাকায় জোরকদমে জনসংযোগ করেন তিনি। সকালেই বিষ্ণুপুর কালীবাড়ি চত্বরে জড়ো হন কংগ্রেস কর্মী-সমর্থকরা। সেখান থেকেই ঢাক-ঢোল ও স্লোগানের মধ্যে দিয়ে শুরু হয় বর্ণাঢ্য মিছিল।মধুপুরের অলিতে গলিতে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন অধীর চৌধুরী। রাজনীতির কঠিন লড়াইয়ের মাঝেও এদিন তিনি যেন ‘ঘরের ছেলে’ হিসেবেই ধরা দেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে হাত মেলান, শিশুদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। বাড়ির জানালা ও বারান্দা থেকে তাঁকে একঝলক দেখার জন্য ভিড় জমায় সব বয়সের মানুষ।প্রচারের অন্যতম আকর্ষণ ছিল মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিভিন্ন পাড়ায় তাঁকে ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। অনেকেই আবেগপ্রবণ হয়ে তাঁর সঙ্গে কথা বলেন। এছাড়াও পাড়ার প্রবীণদের কাছ থেকে আশীর্বাদ নিতেও দেখা যায় কংগ্রেস প্রার্থীকে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande