
মালদা, ৮ এপ্রিল (হি.স.): মালদা কাণ্ডে পৃথকভাবে একাধিক মামলা নতুন ভাবে নথিভুক্ত করছে এনআইএ। ওই মামলাগুলিতে ধৃত অভিযুক্তদের এনআইএ হেফাজতে নেবে এবং এজন্য বুধবার ৪২ জন অভিযুক্তকে পুলিশি হেফাজত থেকে মালদার সিজেএম আদালতে তোলার জন্য নিয়ে আসা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছে সুজাপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধের ঘটনায় উস্কানি দেওয়ার ঘটনায় ধৃত অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম এবং কালিয়াচক ২ ব্লকের বিডিও অফিসে ৭ জন বিচারককে আটকে রেখে হেনস্থা, সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা-সহ একাধিক ঘটনায় ধৃত মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহজাহান আলি-সহ অন্যরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ