মেলাঘরে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকাপয়সা লুট
সোনামুড়া (ত্রিপুরা), ৮ এপ্রিল (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায় ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁশপুকুর এলাকায় সাম্প্রতিক ডাকাতির ঘটনার পরই মেলাঘর থানার অন্তর্গত বাঘাইয়াটিলা এলাকায় ডাকাতির ঘটনায় আতঙ্ক বেড়েছে। জা
ঘরে ঢুকে লুটপাট


সোনামুড়া (ত্রিপুরা), ৮ এপ্রিল (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায় ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁশপুকুর এলাকায় সাম্প্রতিক ডাকাতির ঘটনার পরই মেলাঘর থানার অন্তর্গত বাঘাইয়াটিলা এলাকায় ডাকাতির ঘটনায় আতঙ্ক বেড়েছে।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ৭-৮ জনের ডাকাত দল স্থানীয় বিশ্বজিৎ সাহার বাড়িতে হানা দেয়। প্রথমে দরজা ভাঙার চেষ্টা করা হয়। পরে দরজা খোলার সঙ্গে সঙ্গেই ডাকাতরা ঘরে ঢুকে পড়ে। অভিযোগ, তারা বাড়ির মালিককে মারধর করে এবং গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে। ডাকাতরা বিশ্বজিৎ সাহার স্ত্রীর স্বর্ণের চেইন, কানের দুল এবং প্রায় আড়াই হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর মেলাঘর থানায় খবর দেওয়া হলেও রাতে পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ। বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ করে এবং মামলা রুজু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande