বিজনৌরে বেপরোয়া গাড়ির ধাক্কায় নিহত এক বাইকারোহী
বিজনৌর, ৮ এপ্রিল ( হি. স.): উত্তর প্রদেশের বিজনৌরে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, নাঙ্গাল-চন্দক সড়কে । দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক , আহত আরও একজন। নিহতের নাম বিশাল (২২)। তিনি লাহারপুরের বাসিন্দা। আহতের নাম চিন
উত্তর প্রদেশে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় নিহত এক বাইক আরোহী


বিজনৌর, ৮ এপ্রিল ( হি. স.): উত্তর প্রদেশের বিজনৌরে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, নাঙ্গাল-চন্দক সড়কে । দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক , আহত আরও একজন। নিহতের নাম বিশাল (২২)। তিনি লাহারপুরের বাসিন্দা। আহতের নাম চিন্টু।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিশাল তাঁর বন্ধু চিন্টুর সঙ্গে বাইকে করে বিজনৌরে বিয়ের নিমন্ত্রণ থেকে ফিরছিলেন । বেপরোয়া গতিতে ধেয়ে আসে একটি গাড়ি এবং সজোরে ধাক্কা মারে বাইকটিকে । দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় ওই দুই বাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা চিকিৎসার জন্য ওই দুজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশাল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande