নওয়াদায় পথ দুর্ঘটনায় নিহত দুই বাইকারোহী
নওয়াদা, ৮ এপ্রিল ( হি. স.): বিহারের নওয়াদায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বুধবার, রাজাউলি থানার অন্তর্গত এলাকায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাইক আরোহী যুবক–যুবতী। নিহতের নাম মহম্মদ মাজহার আনসারি। তিনি
নওয়াদায় পথ দুর্ঘটনায় নিহত দুই বাইকারোহী


নওয়াদা, ৮ এপ্রিল ( হি. স.): বিহারের নওয়াদায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বুধবার, রাজাউলি থানার অন্তর্গত এলাকায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাইক আরোহী যুবক–যুবতী। নিহতের নাম মহম্মদ মাজহার আনসারি। তিনি ঝাড়খণ্ডের হাজারিবাগের খুদার থানার অন্তর্গত কোনহারার বাসিন্দা। নিহত যুবতী মেসরাউর থানার অন্তর্গত এলাকায় বিজুবিঘার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মহিলার এক মাস আগেই বিয়ে হয়েছিল বিজুবিঘার এক বাসিন্দার সঙ্গে।

এদিন স্থানীয় সূত্রে জানা গেছে , হারদিয়ার কাছে একটি মন্দিরের সামনে দ্রুত গতিতে আসা একটি বাইক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার ধারের দেওয়ালে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় দুই বাইক আরোহী এবং ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande