প্রচারে নেমে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী হেমন্ত বাগ
আরামবাগ, ৮ এপ্রিল (হি.স.) : নির্বাচনী প্রচারে নেমে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুর আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগের গলায়। বুধবার সন্ধ্যায় আরামবাগ পুরসভার ৩ নম্বর মণ্ডলের মলয়পুর ১ নম্বর অঞ্চলে ব্যাপক জনসংযোগ কর্মসূচি করেন তিনি। এদিন হরিহরপ
মোটর বাইকে প্রচার বিজেপি প্রার্থী হেমন্ত বাগের


আরামবাগ, ৮ এপ্রিল (হি.স.) : নির্বাচনী প্রচারে নেমে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুর আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগের গলায়। বুধবার সন্ধ্যায় আরামবাগ পুরসভার ৩ নম্বর মণ্ডলের মলয়পুর ১ নম্বর অঞ্চলে ব্যাপক জনসংযোগ কর্মসূচি করেন তিনি।

এদিন হরিহরপুর তালা পূর্বপাড়া, বাছা নারি ও বালিয়া গ্রাম-সহ একাধিক এলাকায় প্রচার চালান হেমন্ত বাগ। স্থানীয় মহিলাদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই রাস্তায় নেমে তাঁকে স্বাগত জানান এবং মিষ্টিমুখ করান।

প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থী বলেন, “মানুষের এই উচ্ছ্বাসই প্রমাণ করছে, সারা বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে।” তাঁর অভিযোগ, গত ১৫ বছরে রাজ্যের তৃণমূল সরকার অন্যায়-অত্যাচার চালিয়েছে এবং যুব সমাজের ভবিষ্যৎ অনিশ্চিত করেছে। এরই জবাব মানুষ ভোটের মাধ্যমে দেবে বলেও দাবি করেন তিনি।

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হেমন্ত বাগ জানান, বিজেপি সরকার গঠিত হলে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং কৃষকদের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

তবে প্রচারের এই প্রতিশ্রুতি ব্যালট বাক্সে কতটা প্রতিফলিত হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande