ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগে উত্তেজনা উত্তরপাড়ায়, গ্রেফতার অভিযুক্ত শিক্ষক
হুগলি, ৮ এপ্রিল (হি.স.) : ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগে বুধবার উত্তপ্ত হয়ে উঠল হুগলির উত্তরপাড়া এলাকা। একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, ওই শিক্ষক এক নাবালিকা ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অ
থানায় দীপাঞ্জন  চক্রবর্তী


হুগলি, ৮ এপ্রিল (হি.স.) : ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগে বুধবার উত্তপ্ত হয়ে উঠল হুগলির উত্তরপাড়া এলাকা। একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, ওই শিক্ষক এক নাবালিকা ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অশালীন আচরণ করছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ দিন ধরে এই ঘটনা চলছিল বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই পুলিশ পকসো আইনে মামলা দায়ের করে।এদিন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী অভিযোগ করেন, প্রথমে পুলিশ ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করছিল। তিনি এই ঘটনাকে ঘৃণ্য ও অমানবিক বলে উল্লেখ করেন এবং দ্রুত কঠোর পদক্ষেপের দাবি জানান।বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।পরবর্তীতে বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীর শাস্তির দাবিতে তাঁরা লড়াই চালিয়ে যাবেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande