আগামীকাল ভোট, পাথারকান্দির ২২৯টি ভোটকেন্দ্রে পৌছলেন ভোটকর্মীরা
পাথারকা‌ন্দি‌ (অসম), ৮ এপ্রিল (হি.স.) : নির্বাচন ক‌মিশ‌নের নি‌র্দেশ মোতা‌বেক আগামীকাল ৯ এপ্রিল বৃহস্প‌তিবার রা‌জ্যে অনুষ্ঠিত হ‌বে ষোড়শ বিধানসভা নির্বাচন। এ নি‌য়ে বেশ কিছুদিন ধ‌রে ব্যাপক নির্বাচনী তৎপরতা ছিল পাথারকা‌ন্দি‌তে। শা‌ন্তিপূর্ণ ও অবাধ নির
আগামীকাল ভোট, পাথারকান্দির ২২৯টি ভোটকেন্দ্রে পৌছলেন ভোটকর্মীরা


পাথারকা‌ন্দি‌ (অসম), ৮ এপ্রিল (হি.স.) : নির্বাচন ক‌মিশ‌নের নি‌র্দেশ মোতা‌বেক আগামীকাল ৯ এপ্রিল বৃহস্প‌তিবার রা‌জ্যে অনুষ্ঠিত হ‌বে ষোড়শ বিধানসভা নির্বাচন। এ নি‌য়ে বেশ কিছুদিন ধ‌রে ব্যাপক নির্বাচনী তৎপরতা ছিল পাথারকা‌ন্দি‌তে। শা‌ন্তিপূর্ণ ও অবাধ নির্বাচন সম্পন্ন কর‌তে শুরু থে‌কেই নির্বাচন ক‌মিশন আদাজল খে‌য়ে মা‌ঠে অবস্থান কর‌ছে।

ইতিম‌ধ্যে স্পর্শকাতর কেন্দ্রগু‌লো চি‌হ্নিত ক‌রে বাড়‌তি সুরক্ষার ব্যবস্থা ক‌রা হ‌য়ে‌ছে। ভোটকেন্দ্রগুলিতে সি‌সিটিভি ক্যা ‌মেরা সংস্থাপন করা হ‌য়ে‌ছে। ভোট‌কে‌ন্দ্রের ভেত‌রে মোবাইল‌ ফোন নি‌ষিদ্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

আজ বুধবার বিকাল পর্য্যন্ত পাথারকা‌ন্দির বি‌ভিন্ন এলাকার ২২৯টি ভোটকে‌ন্দ্রে ইভিএম, ভিভি-প্যাট ইত্যাদি নিয়ে ভোটক‌র্মীরা পৌঁছে গিয়েছেন বলে খবর পাওয়া গে‌ছে।

পাথারকা‌ন্দি বিধানসভা এলাকাকে দু‌টি জো‌নে ভাগ ক‌রে বি‌ভিন্ন সেক্টর অফিসার নি‌য়োগ করা হ‌য়ে‌ছে। বাড়‌তি সুরক্ষার দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে বিএসএফ ও সেনাবা‌হিনীর হা‌তে। মাতাল‌দের বা‌গে আন‌তে জেলা প্রশাসন মঙ্গলবার বিকাল থে‌কে বৃহস্প‌তিবার বিকাল পর্যন্ত ড্রাই-ডে ঘোষণা ক‌রে‌ছে।

এদিকে প্রশাস‌ন সহ বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌লের সজাগ দৃ‌ষ্টি থাকায় গত কয়‌দিন ধ‌রে চলা নির্বাচনী প্রচা‌রে কোথাও কোনও বড় ধর‌নের অপ্রী‌তিকর ঘটনা ঘটার খবর নেই।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande