
কোচবিহার, ৮ এপ্রিল (হি. স.) : বুধবার কোচবিহার দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত সাধারণ পর্যবেক্ষক অনুরাগ যাদবকে দায়িত্ব থেকে সরিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে অভিযোগ— এ দিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বৈঠকে বলতে পারেননি, কতগুলি ভোটকেন্দ্র রয়েছে তাঁর এলাকায়।
কমিশন সূত্রে খবর, পর্যবেক্ষক হিসাবে বেশ কিছু দিন পশ্চিমবঙ্গে আছেন অনুরাগ। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দায়িত্বও সামলাচ্ছেন। কিন্তু ওই কেন্দ্রে কতগুলি বুথ আছে, তা সম্পর্কে সম্যক ধারণা নেই তাঁর। জ্ঞানেশের প্রশ্নের উত্তর দিতে পারেননি অনুরাগ। এই অবস্থায় তিনি কী ভাবে নির্বাচনে দেখভাল করবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেন জ্ঞানেশ। তার পরই অনুরাগকে পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ