
মুর্শিদাবাদ, ৮ এপ্রিল (হি. স.): বুধবার সকালে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় জোরকদমে জনসংযোগ সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়। সকালেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছে অলিগলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি।এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের দরজায় কড়া নাড়িয়ে তাঁদের কুশল সংবাদ নেন নাড়ুগোপালবাবু। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের কথাও মন দিয়ে শোনেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।প্রচারের ফাঁকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুর শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, গত সাড়ে চার বছরে বহরমপুর পুর এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে এবং সাধারণ মানুষ তার সুফল পাচ্ছেন। পাশাপাশি দলীয় সংগঠন বুথস্তর পর্যন্ত অত্যন্ত মজবুত বলেও দাবি করেন তিনি।নাড়ুগোপাল মুখোপাধ্যায় আরও জানান, মানুষের আশীর্বাদ এবং সংগঠনের উপর ভর করেই তিনি জয়ী হবেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়