
কলকাতা, ৮ এপ্রিল (হি.স.): মঙ্গলবার রাতে ভস্মীভূত হয়ে গেল একাধিক দোকান। ঘটনাটি ঘটেছে রাজারহাটের রাইগাছি ছোটপোল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে জঞ্জালের স্তূপে আগুন লাগে। এর পর ওই জঞ্জালের স্তূপের পাশে থাকা দোকানগুলিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় ১০ থেকে ১২টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। দমকলের তিনটি ইঞ্জিনের সাহায্যে বেশ কিছুক্ষণের চেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে যায় রাজারহাট থানার পুলিশ। গভীর রাতে ঘটনাস্থলে যান রাজারহাট-নিউ টাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ