ফুটবল বিশ্ব হারাল কোচিং কিংবদন্তি লুচেস্কুকে
বুখারেস্ট, ৮ এপ্রিল (হি.স.) :চলে গেলেন রোমানিয়ার কিংবদন্তি ফুটবল কোচ মিরসিয়া লুচেস্কু। খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই অসাধারণ সাফল্যের অধিকারী লুচেস্কু ৮০ বছর বয়সে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুখারেস্ট ইউনিভার্সিটি ইমার্জেন্সি হাসপাতাল এক বিব
ফুটবল বিশ্ব হারাল কোচিং কিংবদন্তি লুচেস্কুকে


বুখারেস্ট, ৮ এপ্রিল (হি.স.) :চলে গেলেন রোমানিয়ার কিংবদন্তি ফুটবল কোচ মিরসিয়া লুচেস্কু। খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই অসাধারণ সাফল্যের অধিকারী লুচেস্কু ৮০ বছর বয়সে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বুখারেস্ট ইউনিভার্সিটি ইমার্জেন্সি হাসপাতাল এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গত শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লুচেস্কু। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। মিরচিয়া লুচেস্কু ছিলেন রোমানিয়ার অন্যতম সফল ফুটবল কোচ ও খেলোয়াড়। তিনিই প্রথম রোমানিয়া জাতীয় দলকে ১৯৮৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জায়গা করে দেন।

খেলোয়াড় হিসেবে লুচেস্কুর কেরিয়ারও ছিল সমৃদ্ধ। তিনি ১৯৭০ সালের বিশ্বকাপে রোমানিয়া জাতীয় দলের অধিনায়ক ছিলেন। মাঠে তার নেতৃত্ব ও দক্ষতা তাকে দেশের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করে। কোচিং কেরিয়ারেও তিনি ছিলেন এক অনন্য নাম। ইউরোপের বিভিন্ন ক্লাবে কাজ করে তিনি জিতেছেন একাধিক শিরোপা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande